Home আঞ্চলিক সিরাজগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
আঞ্চলিকদুর্ঘটনা

সিরাজগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

Share
Share

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নতুনপাড়া এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মনোয়ারা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনোয়ারা খাতুন পাশের দোকান থেকে কয়েল কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় বহুলী পাকা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বহুলী বাজার এলাকার মো. আব্দুল মমিন। তিনি ছোনগাছার দিকে যাওয়ার পথে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটান বলে স্থানীয়দের অভিযোগ।

নিহতের এক আত্মীয় বলেন, “খালা দোকান থেকে কয়েল কিনে ফিরছিলেন। মোটরসাইকেলটি এত জোরে আসছিল যে, তিনি বুঝে ওঠার আগেই ধাক্কা লাগে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিতেই দুর্ঘটনাটি ঘটেছে। মোটরসাইকেল ও চালককে শনাক্ত করা গেছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

সলঙ্গার আঙ্গারু বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আবু হানিফ, সিরাজগঞ্জ দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার...

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ...

দায়িত্বে ফিরলেন দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক হীরা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক (সাচিবিক বিদ্যা...