Home আন্তর্জাতিক আর্থিক জালিয়াতি কাণ্ডে নাম জড়াল নেহা কক্করের
আন্তর্জাতিকবিনোদন

আর্থিক জালিয়াতি কাণ্ডে নাম জড়াল নেহা কক্করের

Share
Share

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের নাম এক বড় ধরনের অনলাইন আর্থিক প্রতারণা কাণ্ডে জড়িয়ে পড়েছে । মুম্বাইয়ের এক নারী আইনজীবী, নেহার নাম ও জনপ্রিয়তা ব্যবহার করে তৈরি একটি ভুয়া ট্রেডিং প্ল্যাটফর্মে বিনিয়োগ করে পাঁচ লাখ রুপিরও বেশি হারিয়েছেন। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়, ওরলি থানায় অভিযোগ করেছেন ৪৫ বছর বয়সী আইনজীবী শবনম মুহাম্মদ

হুসেন সায়েদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে “আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্ম” নামে একটি বিজ্ঞাপন দেখেন, যেখানে নেহা কক্করকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখানো হয়। বিজ্ঞাপনটিতে প্ল্যাটফর্মটিকে “নিরাপদ ও লাভজনক বিনিয়োগের মাধ্যম” হিসেবে প্রচার করা হয়েছিল। জুন থেকে অক্টোবরের মধ্যে শবনম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে মোট পাঁচ লাখ রুপি পাঠান। তবে বিনিয়োগের কোনো রিটার্ন না পেয়ে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।

ওরলি থানার কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা অভিযুক্তদের শনাক্ত করতে অনলাইন লেনদেনের রেকর্ড, কল লগ ও জুম মিটিংয়ের তথ্য বিশ্লেষণ করছেন । উল্লেখ্য, নেহা কক্করের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৮

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের (৪ মে) এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের...

ঢাকায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত মরদেহ মিলল হবিগঞ্জে

রাজধানীর আফতাবনগরে পরিকল্পিতভাবে হত্যার পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর মঙ্গলবার (৫...

Related Articles

তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ জনের মৃত্যু, আসল রহস্য উদঘাটন

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নতুন...

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় যেসব বিষয়

দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন...

ইসরাইলের হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে

ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননের বৈরুতে নিহত দিপালী আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। এ...

ইরানি তেল ট্যাঙ্কারে মার্কিন হামলা, যুক্তরাষ্ট্রের নৌ ইউনিটগুলোতে তেহরানের পাল্টা আক্রমণ

হরমুজ প্রণালী এলাকায় কর্মরত মার্কিন সামরিক নৌ ইউনিটগুলোতে হামলা চালিয়েছে ইরান। একটি...