Home আঞ্চলিক ময়মনসিংহে বিএনপির সমাবেশে স্ট্রোকে ছাত্রদলকর্মীর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনারাজনীতি

ময়মনসিংহে বিএনপির সমাবেশে স্ট্রোকে ছাত্রদলকর্মীর মৃত্যু

Share
Share

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির সমাবেশ শেষে মো. তানজিন আহমেদ আবিদ (৩০) নামে এক ছাত্রদলকর্মীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশ শেষে এই ঘটনা ঘটে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন।

মৃত তানজিন আহমেদ আবিদ ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি জেলা উত্তর ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেলের অনুসারী ছিলেন বলে জানা গেছে। তার বাবা মরহুম দেওয়ান মো. আবুল হোসেন দক্ষিণ জেলা উলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবিদ। সঙ্গে সঙ্গে আশপাশের কর্মীরা তাকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তবে তিনি সাড়া না দেওয়ায় দ্রুত সিএনজিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার আকাশ জানান, “সমাবেশ প্রায় শেষের দিকে ছিল। হঠাৎ দেখি আবিদ ভাই মাটিতে পড়ে গেলেন। আমরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু কিছুই করার ছিল না।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রোগীকে মৃত অবস্থায় আনা হয়। প্রাথমিক লক্ষণ দেখে ধারণা করা যাচ্ছে, তিনি স্ট্রোক করেছিলেন।”

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন, ছাত্রদল কর্মীটি স্ট্রোকে মারা গেছেন। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিকে, তানজিন আহমেদের মৃত্যুতে ময়মনসিংহ জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীরা শোকবার্তা প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য...

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর...

Related Articles

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

মো. সোহেল মিয়া, কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও দানের নতুন...

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন প্রবাসী মানবকল্যাণ সংগঠন গোল্ড...

পীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরও দুই জন

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে স্রোতের...

মাদকের করাল গ্রাস থেকে তরুণদের রক্ষায় কার্যকরি পদক্ষেপের আহ্ববান

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে...