Home আঞ্চলিক ফেনীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কাপড় ব্যবসায়ীর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ফেনীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কাপড় ব্যবসায়ীর

Share
Share

ফেনীতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান (৫০) নামে এক ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীনগর ফ্লাইওভার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান টাঙ্গাইলের দেলদুয়ার থানার পুরান পাথরাইল গ্রামের মৃত আকালী মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাপড় বিক্রি করতেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি ফাজিলপুর থেকে বারইয়ারহাটের উদ্দেশে রওনা হয়েছিলেন।

আহত দুই মোটরসাইকেল আরোহী হলেন—নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহের আমিরুল হক এবং ফুলগাজী উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের আবু তাহেরের ছেলে তারেক। বর্তমানে তারা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাহান ফাজিলপুরে মহাসড়ক পার হওয়ার সময় ফেনী থেকে চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে আঘাত করে উল্টে যায়। এতে শাহজাহান ও মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাহজাহান মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটির গতি অত্যন্ত বেশি ছিল। শাহজাহান রাস্তা পার হওয়ার সময় দূর থেকে মোটরসাইকেলটি আসতে দেখলেও সেটি এত দ্রুতগামী ছিল যে তিনি সরে যাওয়ার সুযোগ পাননি। সংঘর্ষের পর মোটরসাইকেলটি কয়েক মিটার দূরে ছিটকে পড়ে।

ফাজিলপুর হাইওয়ে থানার ওসি মো. জাকারিয়া বলেন, “দুর্ঘটনায় এক পথচারী ঘটনাস্থলেই আহত হয়ে মারা যান। মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের আবেদন

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের দাবিতে একটি কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদনকারীরা সরকারের দায়িত্ব পালনের...

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার পরিকল্পনা ইরানের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দ্যা ওয়াল্ড স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে বড় ধরনের হামলার...

Related Articles

মানবজমিনের অনুসন্ধান ,তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব এবং বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ...

মইয়ারচরে ড্রেন নির্মাণ কাজে সিটি কর্পোরেশনের অবহেলায় ড্রেনে পড়ে শি’শু আহত

কামরান উদ্দিন নাসিম (সিলেট প্রতিনিধি) | সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের...

দেশে পৌঁঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন

দেশের শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বড় ধরনের মাইলফলক অর্জিত হলো।...

বিমান বাংলাদেশের ট্যাক্স বৃদ্ধি: যুক্তরাজ্য রুটে ফিরতি টিকিটে গুনতে হবে অতিরিক্ত ২০৭ পাউন্ড

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাতায়াতকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের ওপর বড় ধরনের আর্থিক...