Home আঞ্চলিক শ্যামপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শ্যামপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

রাজধানীর শ্যামপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নিলা আক্তার (২০)। বুধবার (৫ নভেম্বর) বিকেলে শ্যামপুরের বাবু মিয়া গলি এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, স্বামীর সঙ্গে ফোনে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির পর অভিমানে আত্মহত্যা করেন নিলা।

নিলার খালাতো ভাই রনি জানান, নিলার স্বামী গ্রামের বাড়িতে গিয়েছিলেন তার অসুস্থ শাশুড়িকে দেখতে। এসময় ফোনে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এরপর নিলা রুমের দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

রনি আরও বলেন, “আমরা সঙ্গে সঙ্গে শ্যামপুর থানায় ফোন দিই। পরে পুলিশ এসে নিলাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিলা আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শ্যামপুর থানাকে জানানো হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। পরিবারের অভিযোগ বা সন্দেহজনক কোনো বিষয় পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা হিসেবে দেখছি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানি হামলায় ফুজাইরায় অগ্নিকাণ্ড, ক্ষেপণাস্ত্র প্রতিহত আমিরাত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা আমিরাতে একটি পেট্রোলিয়াম শিল্প কেন্দ্রে ইরানের ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে UAE...

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১৭, মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল তিনশো

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা চলতি...

Related Articles

সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন কয়েস লোদী

দৈনিক শুভ প্রতিদিন ও শুভ প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক, সিলেট মহানগর...

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৮

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

ঢাকায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত মরদেহ মিলল হবিগঞ্জে

রাজধানীর আফতাবনগরে পরিকল্পিতভাবে হত্যার পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের...

‘মব’ জনগনের প্রতিক্রিয়া:আইনমন্ত্রী

দেশে বিভিন্ন ঘটনার পর ‘মব’ বা গণজমায়েতের মাধ্যমে জনগণের প্রতিক্রিয়া প্রকাশ নিয়ে...