Home জাতীয় রাজধানীতে আজ আট ইসলামিক দলের পদযাত্রা
জাতীয়রাজনীতি

রাজধানীতে আজ আট ইসলামিক দলের পদযাত্রা

Share
Share

জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচটি দাবিতে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীতে পদযাত্রা করছে।

পদযাত্রাটি সকাল ১১টায় রাজধানীর পল্টন থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হবে। এ পদযাত্রায় অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

গত সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলগুলোর নেতারা। সংবাদ সম্মেলনে তারা জানায়, পদযাত্রার মূল উদ্দেশ্য হলো দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।

জামায়াতে ইসলামী নেতারা জানান, দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে তারা অন্তর্বর্তী সরকারের আলোচনাকে স্বাগত জানাচ্ছে। তবে এই আলোচনায় রেফারি নিয়োগের দাবিও জানিয়েছে, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামি দলগুলোর এই পদযাত্রা দেশের রাজনীতিতে নতুন প্রভাব ফেলতে পারে পদযাত্রা ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই দলগুলো চাইছে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, সংখ্যানুপাতিক নীতি নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে তাগিদ প্রদান করা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানি হামলায় ফুজাইরায় অগ্নিকাণ্ড, ক্ষেপণাস্ত্র প্রতিহত আমিরাত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা আমিরাতে একটি পেট্রোলিয়াম শিল্প কেন্দ্রে ইরানের ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে UAE...

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১৭, মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল তিনশো

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা চলতি...

Related Articles

সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন কয়েস লোদী

দৈনিক শুভ প্রতিদিন ও শুভ প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক, সিলেট মহানগর...

ঢাকায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত মরদেহ মিলল হবিগঞ্জে

রাজধানীর আফতাবনগরে পরিকল্পিতভাবে হত্যার পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের...

‘মব’ জনগনের প্রতিক্রিয়া:আইনমন্ত্রী

দেশে বিভিন্ন ঘটনার পর ‘মব’ বা গণজমায়েতের মাধ্যমে জনগণের প্রতিক্রিয়া প্রকাশ নিয়ে...

রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের হল কমিটি ঘোষণা ঘিরে তীব্র প্রতিক্রিয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১১টি আবাসিক হলে নতুন আংশিক কমিটি...