Home আঞ্চলিক খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৪ট ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৪ট ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

Share
Share

মহালছড়ি উপজেলার বাজারে রাত সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে অন্তত ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান, যার মধ্যে জুতার দোকান, খাবার হোটেল, কসমেটিকস, কাপড়, মুদি ও স্বর্ণের দোকান রয়েছে।

ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পানির উৎসের সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় নষ্ট হয়। একপর্যায়ে বৃষ্টি শুরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে, পরে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হন।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পর এক ঘণ্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিতে পারেননি। ব্যবসায়ী স্বপন চক্রবর্তী ও ইসমাইল হোসেন জানান, স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ফায়ার সার্ভিসের উপস্থিতি থাকলেও পানির অভাবে কার্যকর উদ্যোগ নেওয়া যায়নি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, রাত ১২:৪০ মিনিটে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। পাহাড়ি ও দূরত্বজনিত কারণে রাত ১:৩০ মিনিটে পৌঁছলেও পানির অভাবের কারণে আগুন নিয়ন্ত্রণে কাজ করা সম্ভব হয়নি। পরে মাটিরাঙ্গা উপজেলা থেকে

১,০০০ লিটার পানির একটি ট্যাংকার পাঠানো হয়। বৃষ্টির পানিতে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুষ্টিয়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা : আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা অভিযোগ করেছেন, তিনি সংসদ সদস্য হওয়ার পর থেকে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদক ব্যবসার মতো...

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয় মমতার পরাজয়,সরকার গঠন করছে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠনের পথে...

Related Articles

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৮

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

ঢাকায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত মরদেহ মিলল হবিগঞ্জে

রাজধানীর আফতাবনগরে পরিকল্পিতভাবে হত্যার পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের...

‘মব’ জনগনের প্রতিক্রিয়া:আইনমন্ত্রী

দেশে বিভিন্ন ঘটনার পর ‘মব’ বা গণজমায়েতের মাধ্যমে জনগণের প্রতিক্রিয়া প্রকাশ নিয়ে...

ঢাকা থেকে অপহৃত যুবকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে

রাজধানী ঢাকা থেকে অপহরণের চার দিন পর হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক যুবকের...