Home জাতীয় সব দলকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই – জামায়াত আমির
জাতীয়রাজনীতি

সব দলকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই – জামায়াত আমির

Share
Share

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সকল রাজনৈতিক দলকে একত্রিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতেই পারে, তবে তা যেন মতবিরোধে পরিণত না হয়। আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই।”

সৌদি আরবে পবিত্র ওমরা পালন ও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের পর মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দেশে ফেরেন ডা. শফিকুর রহমান। সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন ।

ডা. শফিকুর রহমান জানান, এবার জামায়াত এককভাবে নয়, আরও অন্যান্য রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন তালিকা প্রকাশ করবে। তিনি উল্লেখ করেন, গত ১৯ অক্টোবর ওমরার উদ্দেশে দেশত্যাগ করার পর তিনদিনে ওমরা সম্পন্ন করে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন। সেখানে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জামায়াত আমির বলেন, “বাংলাদেশ আমাদের সকলের। দীর্ঘদিনের বঞ্চনা ও নিপীড়নের পর ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্তি পেয়েছে। প্রবাসীদের লড়াইও গুরুত্বপূর্ণ। আমরা প্রবাসীদের ভোটাধিকার প্রথমে নিশ্চিত করেছি এবং তা ছেড়ে দিইনি।” তিনি প্রবাসীদের ভোটার তালিকা প্রসঙ্গে বলেন, “সরকার ও নির্বাচন কমিশন প্রথমবারের মতো ব্যাপকভাবে প্রবাসীদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন।
তবে সফটওয়্যার ও কিছু শর্তের কারণে এখনও কিছু মানুষ ভোটার হতে পারেননি। আমরা কমিশনের কাছে আহ্বান জানাচ্ছি, সময় বাড়িয়ে দেওয়া হোক এবং প্রক্রিয়া সহজ করা হোক।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “জাতীয় সংসদ ও সরকারের সিদ্ধান্তে প্রবাসীরা অংশগ্রহণ করবে। হয়তো সময় লাগবে, তবে এটি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য প্রবাসী ও দেশীয় নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ।”

সংবাদ সম্মেলনে তিনি বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকার প্রসঙ্গে বলেন, “তারা ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, তবে চূড়ান্ত নয়। জামায়াতও এককভাবে নির্বাচন করবে না, দেশ ও জাতির স্বার্থে আরও অনেক দলকে অন্তর্ভুক্ত করবে। চূড়ান্ত মনোনয়ন তালিকা যথাসময়ে জানানো হবে।”

ডা. শফিকুর রহমানের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় উত্তরার আঞ্চলিক জামায়াত নেতারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে মনোনয়ন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ...

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ

মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে...

Related Articles

শিক্ষার্থীদের পেটাতে ও মেরে ফেলতে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবালসহ ৮ জন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রথমবারের মতো মানবতাবিরোধী...

সাকিবকে ‘খুনীর দোসর’ বলে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আসিফ আকবর

ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘খুনীর দোসর ও ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে দেশবাসীর কাছে...

চিঠির পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, হারমোনিয়াম উপহার পেল রংপুরের শিক্ষার্থী

  রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন...