Home খেলাধুলা ক্রিকেট জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আশরাফুল
ক্রিকেটখেলাজাতীয়

জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আশরাফুল

Share
Share

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন একসময়কার প্রতিভাবান ব্যাটার মোহাম্মদ আশরাফুল। দীর্ঘদিনের আলোচনার অবসান ঘটিয়ে সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

বিসিবির প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে আশরাফুলকে। এর আগে বিসিবির কয়েকজন কর্মকর্তা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও, শেষ পর্যন্ত বোর্ড সভায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার ও বর্তমান বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাককে টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। তিনি আয়ারল্যান্ড সিরিজে এই ভূমিকায় দলের সঙ্গে থাকবেন।

বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের ‘বিস্ময় বালক’ আশরাফুলের জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়াকে বিশ্লেষকরা ইতিবাচক ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, তরুণ ক্রিকেটারদের টেকনিক, মানসিক দৃঢ়তা ও ম্যাচ সচেতনতা বৃদ্ধিতে আশরাফুলের অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ ক্রিকেটের এই নতুন অধ্যায় নিয়ে আশাবাদী ক্রিকেটপ্রেমীরাও।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা

  রাজধানীর আজিমপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময়...

কুমিল্লায় জানাজা শেষে দাফন অপ্রতিমের

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে দাফন...

Related Articles

লঞ্চভাড়া বাড়ানোর প্রস্তাব, ১০০ কিলোমিটারের মধ্যে কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর লঞ্চের যাত্রীভাড়া বাড়ানোর প্রস্তাব...

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর...

মোংলা বন্দর ব্যবহারে নিটওয়্যার রপ্তানি বাড়াতে বিকেএমইএ-বন্দর কর্তৃপক্ষের বৈঠক

মোংলা বন্দর ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স...

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গ্রেফতার

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে বর্বরোচিত হত্যার ঘটনায় খুলনা...

;