Home আঞ্চলিক ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Share
Share

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব আশুলি এলাকার মিঝি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মোসা. সানজিদা আক্তার (৮) ও মোসা. সামিরা (৭)। তারা ওই বাড়ির মোসলেহ উদ্দিন ও মো. আলাউদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদরাসা থেকে ফিরে দুই বোন পুকুরে গোসল করতে নামে। পরে দীর্ঘসময় তাদের দেখা না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের ঘাটে তাদের জামা-কাপড় পড়ে থাকতে দেখে পানিতে নেমে খোঁজ করেন স্বজনরা। কিছুক্ষণ পর দুই শিশুকে পানির ভেতর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের জার্সি পরিহিত এক সমর্থকসহ দুই যুবককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম...

Related Articles

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রকল্পের অংশগ্রহণকারী ও...

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন...

বৈদ্যুতিক ফ্যান ব্যবহারের সময় দুর্ঘটনা, কৃষকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন...

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া বিল পরিশোধ করল সিসিক

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল...