Home জাতীয় অপরাধ কুমিল্লায় ঘুমন্ত অবস্থায় সৎ মাকে কুপিয়ে হত্যা, পলাতক ছেলে
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুমিল্লায় ঘুমন্ত অবস্থায় সৎ মাকে কুপিয়ে হত্যা, পলাতক ছেলে

Share
Share

কুমিল্লার চান্দিনা উপজেলায় ঘুমন্ত অবস্থায় সৎ মা হালিমা খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ ছেলে শাহীন মুন্সির বিরুদ্ধে।

বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হালিমা খাতুনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হালিমা খাতুন (৩৪) সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির স্ত্রী। অভিযুক্ত শাহীন মুন্সি তার স্বামীর চতুর্থ ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, এমদাদুল হক মুন্সির (৭৫) প্রথম স্ত্রী মারা যান তিন বছর আগে। তার চার ছেলে ও তিন মেয়ে রয়েছে, সবাই বিবাহিত। চার ছেলেই সৌদি প্রবাসী , তাদের মধ্যে ছোট ছেলে শাহীন আট মাস আগে দেশে ফেরেন। দুই মাস আগে এমদাদুল হক দাউদকান্দির জয়নগর গ্রামের হালিমা খাতুনকে বিয়ে করেন। এমদাদুল হক মুন্সি জানান, “রাতে শৌচাগারে যাওয়ার পর ফিরে এসে দেখি স্ত্রী রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।”

এ ঘটনায় তৃতীয় পুত্রবধূ শিরিনা আক্তার বলেন, “শ্বশুরের চিৎকার শুনে আমরা বেরিয়ে এসে দেখি শাহীন ঘর থেকে বের হচ্ছে। ভেতরে গিয়ে দেখি সৎ শাশুড়ি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।” বাতাঘাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ জানান, “এমদাদুল হক আমার ঘনিষ্ঠ আত্মীয়। দ্বিতীয় বিয়ে নিয়ে পরিবারে কোনো বিরোধ ছিল না। কেন এমন ঘটনা ঘটল, কেউ বলতে পারছে না।”

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী এমদাদুল হক মুন্সি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ মুজিবুর রহমান। পেশাগত...

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির...

Related Articles

নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার

উজ্জ্বল রায়, নড়াইল নড়াইলের লোহাগড়ায় টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক,...

জামালপুর সীমান্তের শূন্যরেখায় ১৭ ঘন্টা অতিবাহিত করলেন এক ব্যক্তি

এমরান হোসেন, জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর সীমান্ত এলাকায় আবারও ৩৫ বছর...

নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন: বাধ্যতামূলক অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও সরকারি বাসভবনে রাত্রিযাপনের চাঞ্চল্যকর অভিযোগ প্রমাণিত...