Home জাতীয় অপরাধ ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

Share
Share

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত নবগ্রাম ও পৌরসভার বিকনা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নাছিমা বেগম (৫৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে বাদামি টেপে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর নাছিমা বেগমের দেওয়া তথ্যে রাত ৯টার দিকে পৌরসভার বিকনা এলাকায় রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে ছখিনা বেগম (৪০) ও বিলাশ (৩০) পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে ঘরের আলনার নিচ থেকে কালো ব্যাগে মোড়ানো আরও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দুই দফা অভিযানে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস লোদী। আজ রোববার তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে কুমিল্লার মুরাদনগর উপজেলার পৈয়াপাথর গ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Related Articles

ঢাকায় ট্রাকের ধাক্কায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় আবু জুবায়ের (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু...

দিল্লি বিমানবন্দর থেকে ফেরার কারণ ব্যাখ্যা করলেন তথ্য উপদেষ্টা

ভারতের দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে রাখা হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য...

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রকল্পের অংশগ্রহণকারী ও...

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন...