Home জাতীয় অপরাধ ফুলপুরে দেবর-ভাবির পরকীয়ার জেরে যুবকের মৃত্যু
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ফুলপুরে দেবর-ভাবির পরকীয়ার জেরে যুবকের মৃত্যু

Share
Share

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুরামপুর গ্রামে দেবর-ভাবির পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রঘুরামপুর গ্রামের রমজান আলী কাজের সুবাদে ঢাকায় অবস্থান করতেন। এ সুযোগে তার চাচাতো ভাই সাদ্দামের সঙ্গে স্ত্রী সোহেলী আক্তারের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। চারদিন আগে এই সম্পর্ক দেখতে পান ভাতিজা ইকবাল। ঘটনার তথ্য এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে সাদ্দাম ও ইকবালের মধ্যে বিবাদ শুরু হয়।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাদ্দামের পরিবার ও ইকবালের পরিবারের মধ্যে বিরোধ মারামারিতে রূপ নেয়। মারামারির একপর্যায় সাদ্দাম ইকবালের পেটে ছুরিকাঘাত চালান। আহতদের মধ্যে আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ইকবালকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাদি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা–পুলিশ ইয়াবাসহ খাদিজা রূপালী (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে...

বিশ্ব শরণার্থী দিবস আজ: নয় বছরেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ বিশ্ব শরণার্থী দিবস আজ (২০ জুন)। দিবসটি পালিত হলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে গত নয় বছরেও...

Related Articles

জামালপুরে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের মাদারগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মুসা...

মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭০ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস...

১২ ঘণ্টায় অটোচালক হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় অটোরিকশা চালক মাহাবুব...

শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ: সর্বোচ্চ শাস্তির প্রত্যাশায় পরিবার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর...