Home জাতীয় স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক
জাতীয়সরকার

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

Share
Share

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

সরকার জানিয়েছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং জেলা পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এসব প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ এবং গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক দায়িত্ব পেয়েছেন।

এছাড়া জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী এবং নাটোরে মো. রহিম নেওয়াজকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একইসঙ্গে মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন এবং পিরোজপুরে আলমগীর হোসেন দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (অ্যাড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সিগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান এবং শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

গত ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এর অংশ হিসেবে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এতে আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে ১৪ মার্চ আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জানা গেছে, এসব পদে নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় শিশুকে ধ’র্ষ’ণে’র পর হ’ত্যা : ক্ষুব্ধ এলাকাবাসীর হা’ম’লা’য় প্রধান আ’সা’মির বাড়িঘর তছনছ

পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলিকে (১০) ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে...

গাছে ঝুলছিল সালোয়ার পরা স্বামীর ম’র’দে’হ, সাথে বাঁধা ছিল অ’র্ধ’ন’গ্ন স্ত্রীর লা’শ

ভারতের উত্তরপ্রদেশের বিজনৌরে জঙ্গলে জ্বালানি কাঠ কুড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর এক দম্পতির রহস্যজনক ও বীভৎস মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। উদ্ধারকালে...

Related Articles

কুমিল্লায় জানাজা শেষে দাফন অপ্রতিমের

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম...

বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের...

অপ্রতিম হত্যাকাণ্ডে লজ্জিত ও অনুতপ্ত: কুমিল্লা-৬ আসনের এমপি

‘আমি ক্ষমাপ্রার্থী। এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমি লজ্জিত ও অনুতপ্ত। আমাদের...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি...