Home আন্তর্জাতিক ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

Share
ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা
Share

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে এই বক্তব্য নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, তাতে কিয়েভ এখন কার্যত একটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে।

তার অভিযোগ, ইসরায়েলকে ড্রোন সহায়তা এবং বিমান বিধ্বংসী সরঞ্জাম সরবরাহের মাধ্যমে ইউক্রেন এই সংঘাতে সরাসরি যুক্ত হয়েছে। আজিজি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ইউক্রেন নিজেই নিজেকে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

তিনি আরও দাবি করেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাষ্ট্র নিজের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। সেই অধিকার থেকেই ইরান প্রয়োজনে ইউক্রেনের যেকোনো স্থানে সামরিক আঘাত হানার বৈধতা রাখে বলে তিনি মন্তব্য করেন।

ইরানি এই আইনপ্রণেতা বর্তমান ইউক্রেন সরকারকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের সিদ্ধান্ত পুরো দেশটিকে ঝুঁকির মুখে ফেলছে।

এদিকে চলমান সংঘাতের প্রেক্ষাপটে রাশিয়া প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই অবস্থান মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের চলমান ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আইফোনের জন্যই এ হত্যা’

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

খুবি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের (খাজা হল) বিপরীতে মসজিদ গলিতে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আজমল হোসেন (২০) নামের এক শিক্ষার্থীর...

Related Articles

ব্রিটিশদের পাসপোর্ট নিয়ে ৯৯ দিনের সতর্কতা

  বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা ব্রিটিশ নাগরিকদের এখনই পাসপোর্ট যাচাই...

ইরান যুদ্ধে জড়িয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র, তথ্য ফাঁসে ক্ষুব্ধ ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৩৬০ কোটি...

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার খবর, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের

ইরান যুদ্ধকে কেন্দ্র করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি...

মসজিদে হারামের বর্তমান ১০ ইমাম, জানুন তাঁদের পরিচয়

পবিত্র মসজিদে হারাম বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও...