Home আন্তর্জাতিক ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
আন্তর্জাতিক

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Share
Share

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে এবং পরে তার দায় ইরানের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে এ অভিযোগ তুলে ধরে জানায়, এই ড্রোন ব্যবহার করে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত ও ইরাকসহ কয়েকটি প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার দায় ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কৌশলের মাধ্যমে ইরানের সামরিক বাহিনীর ‘প্রতিরক্ষামূলক, আইনি ও বৈধ পদক্ষেপগুলোকে’ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ইরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যেও এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে।

ইরানের সামরিক কর্তৃপক্ষের মতে, এই ধরনের হামলার উদ্দেশ্য কেবল সামরিক নয়, বরং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনা বাড়ানো এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটানো।

তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখনো এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে তথ্যযুদ্ধ ও প্রচারণামূলক বক্তব্যও ক্রমেই বাড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আইফোনের জন্যই এ হত্যা’

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

খুবি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের (খাজা হল) বিপরীতে মসজিদ গলিতে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আজমল হোসেন (২০) নামের এক শিক্ষার্থীর...

Related Articles

ব্রিটিশদের পাসপোর্ট নিয়ে ৯৯ দিনের সতর্কতা

  বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা ব্রিটিশ নাগরিকদের এখনই পাসপোর্ট যাচাই...

ইরান যুদ্ধে জড়িয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র, তথ্য ফাঁসে ক্ষুব্ধ ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৩৬০ কোটি...

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার খবর, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের

ইরান যুদ্ধকে কেন্দ্র করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি...

মসজিদে হারামের বর্তমান ১০ ইমাম, জানুন তাঁদের পরিচয়

পবিত্র মসজিদে হারাম বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও...