Home জাতীয় রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলাম, ডিভোর্স হয়নি- মাহি
জাতীয়বিনোদন

রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলাম, ডিভোর্স হয়নি- মাহি

Share
Share

চিত্রনায়িকা মাহিয়া মাহি সামাজিক মাধ্যমে স্বামী রাকিব সরকার ও ছেলে ফারিশের সঙ্গে নতুন একটি ছবি প্রকাশের পর আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাহি বিষয়টি স্পষ্ট করেছেন।

মাহি বলেন, “আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার প্রশ্নই আসে না। সে সময় রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছি। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।”

প্রসঙ্গত, বছর খানেক আগে মাহি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হওয়ায় বিচ্ছেদের কথা ভাবা হয়েছিল। তিনি বলেন, “আমরা দুজনই চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি। তখন বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো মনে হয়েছে। রাকিব এখনো ফারিশের প্রতি খুব যত্নবান।”

মাহি আরও বলেন, “ছবিটি আমরা ভারতে তুলেছিলাম; তখন প্রকাশ করা হয়নি। বর্তমানে নানা জল্পনা চলছে যে আমরা ডিভোর্স করেছি। তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও স্পষ্টভাবে লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।”

সামাজিক মাধ্যমে মাহি ও রাকিব উভয়েই একই ছবি পোস্ট করেন। মাহি ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘মাশা আল্লাহ।’ আর রাকিবও এক ঘণ্টা আগে একই ছবি প্রকাশ করেন।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। ধুমধাম করে সেই বিয়ে হয়। অপুর সঙ্গে মাহির সেই সংসার টেকে পাঁচ বছর। অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী মাহি। দেড় বছর আগে রাকিবের সঙ্গে বিচ্ছেদের কথা জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে মাদক ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার

মো:ইয়াছিন সরকার , কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে পুলিশের পৃথক অভিযানে একাধিক মাদক ও অস্ত্র মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার...

কোস্টগার্ডের জন্য পাঁচ রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ শুরু

‎ম.ম.রবি ডাকুয়া বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে দেশীয় প্রযুক্তিতে পাঁচটি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের কাজ শুরু হয়েছে। বুধবার ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস...

Related Articles

‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎সুন্দরবনে বনদস্যুতা নির্মূলে কোস্ট গার্ডের চলমান বিশেষ অভিযান এবং কৌশলগত...

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে...

জামায়াত এমপি কে গুলির পরিকল্পনা নিয়ে পিএসের অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার...

ম্যাচের আগে যা বলেছিলেন, মাঠে নেমে সেটিই করলেন মেসি

ম্যাচের আগে স্কোরলাইন নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকে। তবে কোনো খেলোয়াড়ের করা ভবিষ্যদ্বাণী...