Home জাতীয় অপরাধ বগুড়ায় প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে বাসে ধর্ষণের শিকার স্কুলছাত্রী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বগুড়ায় প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে বাসে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

Share
Share

বগুড়ায় প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে এক স্কুলছাত্রী বাসে ধর্ষণের শিকার হয়েছেন । সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত বাসচালক রাকিবকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এর আগে, বেলা ৩টার দিকে শহরতলীর বনানী এলাকায় একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রাকিব বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বি-ব্লক এলাকার বাসিন্দা।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী সিরাজগঞ্জ জেলার কড্ডা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ঢাকার মিরপুরের এক স্কুলছাত্রের সঙ্গে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার সকালে প্রেমিক ঢাকা থেকে কিশোরীর সঙ্গে দেখা করতে কড্ডার মোড়ে আসে। এরপর তারা কড্ডার মোড় থেকে বগুড়াগামী ‘আর কে ট্রাভেলস’-এর একটি বাসে ওঠে।

পুলিশ সূত্রে জানা যায়, বাসের চালক ও হেলপার বুঝতে পারে তারা প্রেমিক-প্রেমিকা। দুপুর আড়াইটার দিকে বাসটি বগুড়া শহরতলীর বনানী মোড়ে পৌঁছালে যাত্রীরা নেমে যায়। কিন্তু চালক ও হেলপার ওই কিশোর-কিশোরীকে বাস থেকে নামতে না দিয়ে বাসটি টেনে নিয়ে যায় পর্যটন মোটেলের পাশে থাকা একটি মোটর গ্যারেজে। সেখানে হেলপার কিশোর প্রেমিককে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেয়। এরপর চালক রাকিব বাসের ভেতর কিশোরীকে ধর্ষণ করেন।

বিকেল সাড়ে ৪টার দিকে তারা ঠনঠনিয়া বাস টার্মিনালে ফিরে আসে। মেয়েটির কান্না দেখে কয়েকজন শ্রমিক ঘটনাটি জানতে পারেন। পরে কিছু পরিবহন শ্রমিক নেতা ঘটনাটি ধামাচাপা দিতে ‘মীমাংসার’ নামে কিশোরী ও তার প্রেমিককে ঢাকাগামী আরেকটি বাসে তুলে দেয়। এরই মধ্যে অভিযুক্ত চালক রাকিব বাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং রাত ৯টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রাকিবকে গ্রেফতার করে।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ধর্ষণের শিকার কিশোরীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার জবানবন্দির ভিত্তিতে চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করা হবে। একাধিক দল হেলপারকে গ্রেফতারে মাঠে কাজ করছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, খবর পাওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেফতারে এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধারে পদক্ষেপ নেয়া হয়। অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে সমস্যা কোথায় : সংসদে গয়েশ্বর

১৯৭১ সালে জামায়াতে ইসলামির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করেছেন...

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের আঘাতে প্রাণ হারিয়েছেন তার দাদি,...

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...