Home আঞ্চলিক ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

Share
Share

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে রোববার (১২ অক্টোবর) রাতে বিষধর সাপের কামড়ে হৃদয় হোসেন নামের এক কলেজছাত্র মারা গেছেন।

মৃত হৃদয় হোসেন ওই গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে এবং তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলা নিজ ঘরের বিছানায় ঘুমোচ্ছিলেন হৃদয়। এই সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরিবারের সদস্যরা টের পেয়ে রাতেই শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং এন্টিভেনম দেওয়া হয়।

কিন্তু এন্টিভেনম দেওয়ার পরও তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়ায় নেওয়ার পর ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়েছি সাপের কামড়ে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের এক ছাত্রের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ...

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১২০ টাকায় নেমে এসেছে।...

Related Articles

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির করুণ মৃত্যু: সিলেট থেকে মানবপাচারকারী গ্রেপ্তার

ভাগ্যের চাকা ঘোরানোর আশায় মানবপাচারকারী চক্রের লোভনীয় প্রলোভনে পড়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা...

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে।...