Home জাতীয় একাত্তর হয়েছে বলেই আজ দেশ নিয়ে স্বপ্ন দেখছি: মির্জা ফখরুল
জাতীয়বিএনপিরাজনীতি

একাত্তর হয়েছে বলেই আজ দেশ নিয়ে স্বপ্ন দেখছি: মির্জা ফখরুল

Share
Share

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কিছু মানুষ চেষ্টা করছে একাত্তরের ইতিহাসকে ভুলিয়ে দিতে। একাত্তর হয়েছে বলেই আজ দেশ নিয়ে স্বপ্ন দেখছি।”

রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “একটা অনুরোধ— যে সুযোগ দেশের মানুষ পেয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য, সেই সুযোগ যেন আমরা আবার না হারাই। কিছু মানুষ একাত্তরের ইতিহাসকে বিকৃত করতে চাইছে। কিন্তু একাত্তর হয়েছে বলেই আজ আমরা দেশ নিয়ে স্বপ্ন দেখতে পারছি। অনেক ষড়যন্ত্র আছে, কিন্তু সেই ষড়যন্ত্রকে পরাজিত করার শক্তি দেশের মানুষের মধ্যেই রয়েছে।”

বিএনপি মহাসচিব বলেন, “দীর্ঘদিন ধরে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে, এর বেশিরভাগই বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যেই আগে থেকে অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) এই বিষয়ে সনদ স্বাক্ষর করা হবে। তবে যেসব বিষয়ে এখনো একমত হয়নি, সেগুলো নির্বাচনের সময় জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে নির্ধারিত হবে।”

তিনি আরও বলেন, “নতুন ধারণা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) নিয়ে জনগণের মধ্যে কোনো পরিষ্কার ধারণা নেই। সংস্কার কমিশন এটি প্রস্তাব করেনি; এনেছে কয়েকটি রাজনৈতিক দল। পিআর নিয়ে আন্দোলনের উদ্দেশ্য একটাই— নির্বাচন বিলম্বিত করা। বিএনপি আগেই বলেছে, জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনো পদ্ধতি গ্রহণযোগ্য হবে না।”

মির্জা ফখরুল বলেন, “জনগণ এখন একটি নির্বাচনের অপেক্ষায় আছে— এমন একটি নির্বাচন, যার মাধ্যমে তারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে নিজের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। ১৪ মাসে রাতারাতি সংস্কার হয়ে যাবে, এটা কেউ বিশ্বাস করে না। জনগণ গণতন্ত্রে ফিরে যেতে চায়, সেটাই এখন দেশের প্রধান দাবি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,...

৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ

দল-মতনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা...

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যার...

;