Home জাতীয় অপরাধ কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ বিপুল সরঞ্জাম উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

Share
Share

কক্সবাজার সদরের খুরুশকুলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১১ অক্টোবর) রাতে খুরুশকুল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জানারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। র‍্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানারপাড়ার জাকের চৌধুরীর পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি, ৭.৬২ মি.মি. রাইফেলের ১০ রাউন্ড তাজা গুলি, শর্টগানের ৫টি তাজা সিসা কার্তুজ এবং দুটি বাটযুক্ত ছুরি উদ্ধার করা হয়।

তবে অভিযানে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে র‍্যাব। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধস: প্রাণহানি ৭

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে লণ্ডভণ্ড শ্রীলঙ্কার মধ্যাঞ্চল। পাহাড়ি এলাকায় দুর্যোগে এ পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করা...

জবিতে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতর্কিত হামলার শিকার ৬ সাংবাদিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট ভয়াবহ সংঘর্ষ ও উত্তেজনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর হামলার শিকার হয়েছেন পেশাগত দায়িত্বে...

Related Articles

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস: বন্যার আশঙ্কায় নিম্নাঞ্চল

উজানে ভারী বৃষ্টিপাত এবং দেশের ভেতরের নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধির ফলে রংপুর,...

ওনারা ক্ষমতার টেবিলে বসেন, চোখ হারায় আলিফের মতো কর্মীরা: তাসনিম জারা

কেন্দ্রীয় রাজনীতির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং তৃণমূলের রক্তক্ষয়ী রাজনীতির বৈপরীত্য তুলে ধরে কড়া...

আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিলল মৃত্যুতে

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাতে হাতকড়া পরানো...

শেখ হাসিনা দেশে ফিরলে তার সাথে কি ঘটবে, জানালেন সোহেল তাজ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার যে বক্তব্য...