Home জাতীয় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা
জাতীয়শিক্ষা

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

Share
Share

সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বাড়ানোকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করে আজ রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ জানাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ঢাকায় পৌঁছেছেন।

এর আগে একই দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করলেও দাবি পূরণ না হওয়ায় এবার শিক্ষকরা সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন।
শিক্ষকদের মূল দাবি—
• মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা
• ১,৫০০ টাকা মেডিকেল ভাতা
• কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রজ্ঞাপন আকারে ঘোষণা।
দাবি না মানা হলে আজ সন্ধ্যার মধ্যে সারাদেশে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আজকের জমায়েত আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ধাপ। সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে আমরা যথেষ্ট বা বাস্তবসম্মত মনে করি না। তাই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আমাদের দাবি আবারও জানাব।”

তিনি আরও বলেন, “যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা সারাদেশে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতিতে যাব। আজকের এই জমায়েত সেই প্রস্তুতির সূচনা।” এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ করে সংগঠনটি। পরে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে সরকার বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে। তবে শিক্ষকরা একে ‘প্রহসনমূলক বৃদ্ধি’ আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়

  নওগাঁর বদলগাছীতে একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়...

ঢাকা কলেজে ছাত্রদলের অতর্কিত হামলা: গুরুতর আহত শিবিরের অফিস সম্পাদক

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর অতর্কিত ও সশস্ত্র হামলার গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের...

Related Articles

মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন

  জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের...

বিয়ের মাত্র ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনজিও কর্মী সাজিম

নতুন জীবনের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন মাত্র পাঁচ দিন আগে, কিন্তু...

‘ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত’: নুরুল হক নুর

জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ...

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে...