Home জাতীয় হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচার দাবি নুরের
জাতীয়রাজনীতি

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচার দাবি নুরের

Share
Share

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশের রাজনীতি ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ফের সরব হয়েছেন।

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি বলেছেন, হাসিনা-ভারতের এজেন্ডায় যারা দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠায় গুম, হত্যাকাণ্ড ও নিষ্ঠুর নির্যাতনের সঙ্গে জড়িত ছিল, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। নুর বলেন, এটি শহীদদের রক্তের দাবি এবং আহত ও বেঁচে যাওয়া গাজীদের অঙ্গীকার।

নুরুল হক নুর আরও বলেন, দেশের জনগণের আস্থা অর্জন, সেনাবাহিনীর আন্তর্জাতিক ভাবমূর্তির সুরক্ষা ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বজায় রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ২৩ সেনা কর্মকর্তার বিচারের বিকল্প নেই। তিনি দাবি করেন, সেনাবাহিনী নিজেদের স্বার্থে এদের গ্রেপ্তার ও বিচারে সরকারকে সহযোগিতা করা উচিত।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গণঅভ্যুত্থানে জনগণের সঙ্গে থাকার মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত খুনিদের বিচারের বিষয়ে সাবেক ও বর্তমান সেনা সদস্যরাও অন্তর্বর্তী সরকারের সাহসী পদক্ষেপের সঙ্গে থাকবে। নুরের মতে, দেশের আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সেনাবাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এই পদক্ষেপ জরুরি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্রম বিক্রির ৫০ বছর: রাজৈরের ‘থানার মোড়ে’ হাজারো শ্রমিকের বেঁচে থাকার লড়াই

নাজমুল হাসান, মাদারীপুর ভোর ৪টা। চারদিকে তখনও রাতের অন্ধকার। কিন্তু মাদারীপুরের রাজৈর উপজেলার ‘থানার মোড়’ তখনই সরগরম। ছোট ছোট দলে জড়ো হচ্ছেন খেটে...

ক্যারিয়ারে চরম হতাশায় চাষবাস করতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

বলিউডে নাম লেখানোর পর প্রথম সিনেমাই বাণিজ্যিকভাবে দারুণ সফল হলেও ক্যারিয়ার গুছিয়ে নিতে দীর্ঘ লড়াই চালাতে হয়েছিল ভারতীয় তারকা অভিনেত্রী ইয়ামি গৌতমকে। কাঙ্ক্ষিত...

Related Articles

বিয়ের মাত্র ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনজিও কর্মী সাজিম

নতুন জীবনের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন মাত্র পাঁচ দিন আগে, কিন্তু...

‘ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত’: নুরুল হক নুর

জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ...

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে...

ব্রাহ্মণবাড়িয়ায় সিলিং ফ্যানে ঝুলছিল ‘সেজেগুজে’ থাকা গৃহপরিচারিকার মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে গৃহপরিচারিকার রহস্যজনক ও সন্দেহভাজন মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় তীব্র...