Home জাতীয় অপরাধ বগুড়ার ধুনটে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বগুড়ার ধুনটে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

Share
Share

বগুড়ার ধুনট উপজেলায় গ্রাম্য সালিশের বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ী রহমত আলী তালুকদারকে (৪৮) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত রহমত আলী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত ফোরহাদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় গোবিন্দপুর বাজারে ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করতেন।

মামলা সূত্রে জানা গেছে, রহমত আলী সম্প্রতি একই গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে জুয়েল সেখের জমিজমা সংক্রান্ত মিমাংসার জন্য সালিশ বৈঠক করেছিলেন। বৈঠকে ন্যায় বিচার না পাওয়ার অভিযোগে জুয়েল সেখ ও তার পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন।

ঘটনার দিন বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টায় রহমত আলী ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে জুয়েল সেখের বাড়ির সামনে পৌঁছালে তিনি ও তার লোকজন রহমত আলীকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তিনি মারা যান।

নিহতের স্ত্রী কহিনুর খাতুন শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ধুনট থানায় দায়ের করা হত্যা মামলায় জুয়েল সেখসহ ৯ জনকে আসামি করেছেন। ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, “মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

গণমাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার বা সম্প্রচার করা হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

লোডশেডিংয়ে বিপর্যস্ত কুয়াকাটা, মুখ থুবড়ে পড়ছে পর্যটন ব্যবসা

  সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব সৌন্দর্যের জন্য পরিচিত কুয়াকাটা সমুদ্রসৈকতে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। তবে জাতীয় গ্রিড থেকে প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম...

Related Articles

গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন: ১৫ আগস্ট পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয়

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) এবং আসন্ন ১৫ আগস্ট উপলক্ষে সার্বিক...

শান্তা ফারজানাসহ ‘নতুন ধারা বাংলাদেশ’-এর ৬ নেতা গ্রেপ্তার

জাতীয় প্রেসক্লাব এলাকায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল...

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী...

জবিতে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতর্কিত হামলার শিকার ৬ সাংবাদিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট ভয়াবহ সংঘর্ষ ও...