Home আন্তর্জাতিক অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, ৩ আরোহী নিহত
আন্তর্জাতিকদুর্ঘটনা

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, ৩ আরোহী নিহত

Share
Share

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে তিন আরোহীর প্রাণহানি ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) সকালে সিডনির শেলহারবার বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বিমানে থাকা তিন আরোহীই প্রাণ হারান।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা গেছে, রানওয়ের পাশে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পুলিশ দুর্ঘটনাস্থলকে ক্রাইম সিন হিসেবে ঘোষণা করেছে।

এদিকে, অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (ATSB) তদন্ত শুরু করেছে। এখনও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ বলা সম্ভব নয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অনলাইন জুয়া ও পর্ন আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

যশোরে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে নিজের সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক দিনমজুর বাবা। রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র...

লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

গ্যাস সংকটের প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি...

Related Articles

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম বিশ্বে বিভাজনের আগুন উসকে দিচ্ছে : শেখ ঈসা কাসেম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত ষড়যন্ত্র ও রাজনৈতিক তৎপরতা নিয়ে তীব্র ক্ষোভ...

হরমুজ প্রণালীর আকাশে ৩ কোটি ডলারের মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান

অন্যতম শক্তিশালী ও আধুনিক ‘এমকিউ-৯ রিপার’ (MQ-9 Reaper) চালকহীন ড্রোন সফলভাবে ভূপাতিত...

ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্প: নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়ালো

ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনো শুকায়নি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। গত জুনে আঘাত...

রুগি নয়, বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৪০ বছর বয়সী এক নারী মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু...