Home জাতীয় অপরাধ পরকীয়ার জেরে ছেলেকে হত্যা, গ্রেফতার মা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

পরকীয়ার জেরে ছেলেকে হত্যা, গ্রেফতার মা

Share
Share

চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত কামরুল হাসান কাউসার (২১) হত্যাকাণ্ডের মূল নেপথ্যে উঠে এসেছে মায়ের পরকীয়া সম্পর্ক। এ ঘটনায় নিহতের মা হামিদা বেগমকে প্রধান আসামি করে মামলা দায়েরের পর গ্রেফতার করেছে পুলিশ।

মামলাটি করেছেন নিহতের নানী ফরিদা বেগম। সোমবার (৬ অক্টোবর) ভূজপুর থানায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন। মঙ্গলবার (৭ অক্টোবর) হামিদা বেগমকে আদালতে সোপর্দ করা হয়। এরপর বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম।
ওসি বলেন, “হামিদা বেগমকে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা সম্ভব নয়।”

নিহতের নানী ফরিদা বেগম বলেন, “সে মা হয়ে ছেলেকে হত্যা করেছে—এমন জঘন্য কাজ পৃথিবীতে আর দেখা যায় না। স্বামী প্রবাসে থাকায় হামিদা, করিম নামে এক অটোরিকশা চালকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। আমরা আগেও সন্দেহ করেছিলাম, কিন্তু মেয়ে বলে চুপ ছিলাম।”
তিনি আরও বলেন, “আমার নাতিকে বৈদ্যুতিক শক, ব্লেড দিয়ে খুচিয়ে ও পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়েছে। পুলিশের সামনেই হামিদা সব স্বীকার করেছে।”

সোমবার সকালে ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর বাউদ্দার পাড় এলাকার পণ্ডিত বাড়ি থেকে কাউসারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ভূজপুর থানা পুলিশ। নিহত কাউসার স্থানীয় দুবাইপ্রবাসী কামাল ভূঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদার স্বামী কামাল ভূঁইয়া দুই বছর ধরে প্রবাসে আছেন। এক ছেলে ও দুই মেয়ে নিয়ে স্থানীয় সেমিপাকা বাড়িতে থাকতেন হামিদা। এ সময় পার্শ্ববর্তী এলাকার অটোরিকশাচালক করিমের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।
প্রতিবেশীরা জানান, করিম নিয়মিত হামিদার বাসায় আসা-যাওয়া করতেন। স্থানীয়দের বাধা সত্ত্বেও হামিদা সম্পর্ক চালিয়ে যান। ঘটনার আগের রাতে (রোববার, ৫ অক্টোবর) করিম হামিদার ঘরেই ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তারা জানান, সেদিন রাতে হামিদা পরিকল্পিতভাবে দুই মেয়েকে নানার বাড়িতে পাঠিয়ে দেন। পরদিন সকালে করিমের মাধ্যমে ছেলের অসুস্থতার খবর পেয়ে মেয়েরা ফিরে এসে দেখে ভাইয়ের মরদেহ বিছানায় পড়ে আছে, পাশে মা কাঁদছেন।

ছেলের মৃত্যুর খবর শুনে মঙ্গলবার সকালে দেশে ফেরেন নিহতের বাবা কামাল ভূঁইয়া। তিনি বলেন, “আমার ছেলে খুব শান্ত স্বভাবের ছিল। কারো সঙ্গে ঝামেলা করত না। করিমের আসা-যাওয়া নিয়ে ছেলের সঙ্গে তার মায়ের ঝগড়া হতো বলে জানতে পেরেছি।”

পুলিশ জানায়, কাউসার হত্যা মামলায় হামিদা বেগমকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশাচালক করিমসহ অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তে প্রেম-ঘৃণা ও পারিবারিক দ্বন্দ্বই হত্যার মূল প্রেক্ষাপট বলে ধারণা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অনেকেই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি চাইলেও রাষ্ট্রের ক্ষমতার কাঠামোগত পরিবর্তন চাননি। এমনকি তিনি...

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নিজের পছন্দের মানুষকে বিয়ে কিংবা নিজের ভবিষ্যৎ নির্ধারণে স্বাধীন। এসব সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারে না বলে...

Related Articles

মানিকগঞ্জে সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, সৎ বাবা আটক

মানিকগঞ্জের ঘিওরে ১১ বছর বয়সী এক নাবালিকা সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে...

বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তায় লুকিয়ে রাখা বোমা সদৃশ বস্তুর বিকট বিস্ফোরণে...

শ্রম বিক্রির ৫০ বছর: রাজৈরের ‘থানার মোড়ে’ হাজারো শ্রমিকের বেঁচে থাকার লড়াই

নাজমুল হাসান, মাদারীপুর ভোর ৪টা। চারদিকে তখনও রাতের অন্ধকার। কিন্তু মাদারীপুরের রাজৈর...

নওগাঁয় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী ও সন্তান

নওগাঁর মহাদেবপুরে ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে বাড়িওয়ালাকে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় আটকের...