Home আন্তর্জাতিক নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ হুঁশিয়ারি দিল ইরান
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ হুঁশিয়ারি দিল ইরান

Share
নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ হুঁশিয়ারি দিল ইরান
Share

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইরানি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে তারা নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির ওই বিবৃতিতে নেতানিয়াহুকে কঠোর ভাষায় সমালোচনা করে তাকে ‘শিশু হত্যাকারী অপরাধী’ হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, “যদি এই অপরাধী বেঁচে থাকে, আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করব এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখব।”

ইরানের এই বক্তব্য মূলত গাজা, লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সামরিক পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার প্রতিক্রিয়া হিসেবে এসেছে বলে বিশ্লেষকদের ধারণা।

বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ের বিভিন্ন হামলা, পাল্টা হামলা এবং কঠোর রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিশ্লেষকদের মতে, আইআরজিসির এমন সরাসরি হুমকি দুই দেশের মধ্যে বিদ্যমান সংঘাতকে নতুন ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই এই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ না করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অনেকেই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি চাইলেও রাষ্ট্রের ক্ষমতার কাঠামোগত পরিবর্তন চাননি। এমনকি তিনি...

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নিজের পছন্দের মানুষকে বিয়ে কিংবা নিজের ভবিষ্যৎ নির্ধারণে স্বাধীন। এসব সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারে না বলে...

Related Articles

রুগি নয়, বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৪০ বছর বয়সী এক নারী মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু...

হানিয়া ও খামেনি হত্যার কঠোর প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসির

হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ...

প্রীতি ম্যাচ চলাকালে ব্রাজিলে ১৫ বছর বয়সী উদীয়মান ফুটবলারকে গুলি করে হত্যা

ব্রাজিলে এক অনাকাঙ্ক্ষিত ও নৃশংস বন্দুক হামলায় মিকায়েল লিয়ান্দ্রো (১৫) নামে এক...

ভারতে টানা ভারী বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

ভারতের দক্ষিণাঞ্চলে টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় নেমে এসেছে চরম বিপর্যয়। কেরালা...