Home আন্তর্জাতিক ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র

Share
Share

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনাটি আরও উচ্চপর্যায়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে মার্কিন বাহিনীর সম্পৃক্ততার সম্ভাবনার ইঙ্গিত পাওয়ার পরই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার ঘোষণা দেয় ওয়াশিংটন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয় ভবনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৬৮ জন শিশুশিক্ষার্থী প্রাণ হারায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, যদি তদন্তে প্রমাণিত হয় যে এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাহিনী জড়িত ছিল, তবে তা হবে মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে পরিচালিত মার্কিন সামরিক অভিযানের মধ্যে বেসামরিক প্রাণহানির অন্যতম ভয়াবহ ঘটনা।

ঘটনার বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে তিনি জানিয়েছেন, হামলার বিষয়ে উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত পরিচালনা করা হবে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অঞ্চলের দায়িত্বে থাকা সামরিক কমান্ড সেন্টকমের বাইরে অন্য কমান্ডে কর্মরত কর্মকর্তাদের দিয়ে এই তদন্ত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর তিনজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী যে তদন্তের নির্দেশ দিয়েছেন, সেটি মূলত একটি প্রশাসনিক তদন্ত প্রক্রিয়া, যাকে ‘১৫-৬ তদন্ত’ বলা হয়। এই ধরনের তদন্ত সাধারণত সামরিক বাহিনীর অভ্যন্তরীণ ঘটনার সত্যতা যাচাই এবং দায় নির্ধারণের জন্য পরিচালিত হয়।

কর্মকর্তারা আরও জানান, তদন্তে যদি কোনো ধরনের অনিয়ম বা দায় প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ইতোমধ্যে ঘটনাটিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে এবং মানবাধিকার সংগঠনগুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন, তদন্তের ফলাফল মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন

সাতবারের ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম...

ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে মেনে নিতে চাপ আসতে পারে: নেতানিয়াহু

ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে মেনে নিতে শিগগিরই ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ...

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য...

;