Home আঞ্চলিক ব্রাহ্মণবাড়িয়ার কাইজলা বিলে টর্নেডোর কুণ্ডলি
আঞ্চলিকজাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার কাইজলা বিলে টর্নেডোর কুণ্ডলি

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী কাইজলা বিলে শুক্রবার বিকেলে হঠাৎ দেখা যায় টর্নেডোর মতো একটি ঘূর্ণি বা কুণ্ডলি। কয়েক সেকেন্ড স্থায়ী এই দৃশ্যটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন স্থানীয়রা। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, বিলের পানি ঘুরপাক খেয়ে ওপরে উঠছে, যেন ছোট একটি টর্নেডো সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েক মুহূর্তের মধ্যেই সেটি মিলিয়ে যায়।

দুই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার রাতেই বিষয়টি যাচাই করা হয়। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন, “ভিডিওটি সত্য, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কাইজলা বিল সদর ও বিজয়নগর দুই উপজেলার মধ্যবর্তী এলাকায় পড়েছে, তবে আমাদের এলাকায় কোনো প্রভাব দেখা যায়নি।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূইয়া বলেন, “মাছিহাতা এলাকার কয়েকজন জানিয়েছেন, তারা তিতাস নদীর পাড় থেকে এই দৃশ্যটি দেখেছেন।”

এর আগে চলতি বছরের ৬ মে জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠা গ্রামের আকাশী বিলে একই ধরনের টর্নেডো কুন্ডলি দেখা গিয়েছিল। তখনও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি, তবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুটিপাড়া...

Related Articles

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয়...

পার্টি হবে রাতে, চলে আয়’-ডেকে নিয়ে শিক্ষার্থী আজমুলকে পিটিয়ে হত্যা

“শুক্রবার মেহেদি নামের ওর এক রুমমেট কল দিয়ে বলে—রাতে পার্টি হবে, দ্রুত...

;