Home আন্তর্জাতিক মারা গেছেন বলিউড অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম
আন্তর্জাতিকবিনোদন

মারা গেছেন বলিউড অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম

Share
Share

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম আর নেই। শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এই খবর নিশ্চিত করেছে।

বর্ষীয়ান এই অভিনেত্রীকে হারানোর ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্র সরকারের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অশীষ শেলার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “পিঞ্জরার খ্যাতিমান অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি সিনেমায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন।”

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের শিবাজি পার্কের বৈকুণ্ঠ ধামে তার শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন এবং ভক্তরা সেখানে উপস্থিত থেকে প্রিয় অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

সন্ধ্যা ছিলেন ভারতীয় নির্মাতা ভি. শান্তারামের স্ত্রী। প্রকৃত নাম ছিল বিজয়া দেশাই। তিনি ১৯৫১ সালে ভি. শান্তারামের ছবি ‘অমর ভূপালি’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। ছবিটির জন্য নির্মাতা নতুন মুখ খুঁজছিলেন, পরে সন্ধ্যার কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব দেখে তাকেই বেছে নেন। এভাবেই রুপালি পর্দায় তার সোনালি অধ্যায় শুরু হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ: নিচে চাপা পড়ে আছে ১০ হাজার মরদেহ

অবিরাম ইসরায়েলি হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমগ্র গাজা উপত্যকা। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজাজুড়ে জমা হওয়া মোট ধ্বংসস্তূপের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অপহরণের মাত্র...

Related Articles

সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ বিধ্বস্ত...

আফগানিস্তানে ৭০ মিটার গভীর কূপ থেকে উদ্ধার ৫ বছরের শিশু

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে মৃত্যুকূপ থেকে এক পাঁচ বছরের শিশুকে অলৌকিকভাবে জীবিত...

প্রেমিককে সঙ্গে নিয়ে সহপাঠীকে খুন: দুই দফা বিষাক্ত ইনজেকশনের পর যেভাবে বেঁচে ফিরলেন তরুণী

প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের এক সহপাঠিনীকে নির্মমভাবে হত্যার দায়ে টানা ৩০ বছরেরও...

সমকামী ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট মাদ সান্ধুকে গুলি করে হ’ত্যা

ভারতের পাঞ্জাবের অমৃতসরে দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন সুপরিচিত এলজিবিটিকিউ (LGBTQ) ইনফ্লুয়েন্সার...

;