Home জাতীয় অপরাধ লামায় চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক
অপরাধআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

লামায় চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক

Share
Share

বান্দরবানের লামা সরই ইউনিয়নের টঙ্গঝিরি এলাকায় চাঁদাবাজির অভিযোগে রোববার (৫ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা তিনজনকে আটক করেছে।

আটকরা হলেন:
• বোক্য মার্মা (৩৪), বান্দরবান সদরের উজুমুখ হেডম্যান পাড়ার ছোরি মং মার্মার ছেলে
• মেনযুক মোং (৩৫), আলীকদম রেফারফাড়ি চৈক্ষং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেনওয়াই ম্রোংয়ের ছেলে
• মংচিং থোয়াই মার্মা (১৮), রাঙামাটি কাপ্তাই থানার রায়খালি ইউনিয়নের বাসিন্দা

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টঙ্গঝিরি ও সরই ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের  ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। ঘটনার রাতে তারা পুনরায় চাঁদাবাজির উদ্দেশ্যে এলাকায় জড়ো হলে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘিরে ধরে এবং ৩ চাঁদাবাজকে আটক করতে সক্ষম হন। পরে তাদের লামা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, “চাঁদাবাজির সময় স্থানীয়রা তিনজনকে আটক করে আমাদের হাতে দিয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে কান্নায় ভেঙে পড়েন নাটোরের ৮২ বছর বয়সী বৃদ্ধা সুকমন বেওয়ার। এবার...

Related Articles

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার...

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না...

নিহতের খবরে যে বার্তা দিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক...