Home আঞ্চলিক গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Share
Share

গাইবান্ধার সাঘাটা উপজেলার দিঘলকান্দি চরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দিঘলকান্দি চরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আব্দুল আজিজ (৪৫)। তিনি হলদিয়া ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মকবুল হোসেনের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে তিনি মাঠে কাজ করছিলেন। দুপুরে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে কৃষক আব্দুল আজিজের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

১০ম গ্রেডে বেতন নির্ধারণের সুযোগ পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি...

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা...

সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবসের সমাপ্তি

‘সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আয়োজনে দুই...

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের...

;