Home জাতীয় আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আসিফ নজরুল
জাতীয়রাজনীতি

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আসিফ নজরুল

Share
Share

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

বুধবার (১ অক্টোবর) বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, “কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হলে সেটি স্থায়ী নাকি অস্থায়ী—এ প্রশ্ন উঠতেই পারে। তবে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিগগির উঠে যাবে, এমন সম্ভাবনা আমি দেখছি না।”

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অশান্ত পাহাড় পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “যারা পাহাড়ে অশান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”

আইন উপদেষ্টা আরও বলেন, “অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই অনেক সংস্কার করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। ঐকমত্য পরিষদ যেসব বিষয়ে আলোচনা করছে, সেগুলোর সঙ্গে সাংবিধানিক পরিবর্তন জড়িত। তাই রাজনৈতিক দলগুলোর সহমত ছাড়া সেখানে পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তবে সাধারণ সংস্কারগুলো ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে।” শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে তিনি জানান, দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করছে। অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সর্বোচ্চ সতর্ক ছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র বিরোধিতা করেছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।...

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনাটি আরও উচ্চপর্যায়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন সামরিক...

Related Articles

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া...