Home জাতীয় আইন-বিচার হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন
আইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

Share
Share

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় রামেল মিয়া (২০) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রামেল উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের বাসিন্দা মো. রফিক ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জিনারী গ্রামের কানাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে নাঈম (পিতা লাল মিয়া, তেতুলিয়া গ্রামের বাসিন্দা) এবং আরও কয়েকজন প্রকাশ্যে গাঁজা সেবন ও নারীদের উত্যক্ত করে আসছিল। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় কয়েকদিন আগে রামেলকে হত্যার হুমকি দেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে ক্রিকেট খেলে ফেরার পথে রামেলকে লক্ষ্য করে নাঈম ও তার সহযোগীরা সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির সামনে ওত পেতে থাকে। সুযোগ বুঝে তারা রামেলকে উপযুপরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় গ্রামজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...

আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু...