Home আন্তর্জাতিক পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশিসহ ১৭ জন নিহত
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশিসহ ১৭ জন নিহত

Share
Share

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী সেনা অভিযানে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কারাক জেলার দর্শখেলের শাহ সেলিম থানার কাছে এ অভিযান চালানো হয়। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, নিহতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য।

স্থানীয় গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, নিহতদের একজনের কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, মুদ্রা ও ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি নাগরিক। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, আফগান সীমান্তবর্তী এলাকায় বিদেশি নাগরিকের উপস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় প্রশাসনের ভাষ্য, এর আগে একই অঞ্চলে অভিযানে আরও দুই-তিন জন বাংলাদেশি নিহত হয়েছিলেন। তারা ধর্মীয় শিক্ষা ও বাণী প্রচারের উদ্দেশ্যে আফগানিস্তানে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও পরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর বিশেষ ইউনিট, স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) এবং কাউন্টার টেররিজম বিভাগ (সিটিডি) অংশ নেয়।

বিবৃতিতে বলা হয়, টিটিপির সঙ্গে যুক্ত মোল্লা নাজির গ্রুপের সদস্যরা দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছিল। তাদের ঘিরে ফেলে অভিযানে ১৭ জনকে হত্যা করা হয়। এ সময় গুলিবিনিময়ে অন্তত ১০ জন আহত হন এবং সেনাবাহিনীর তিন সদস্যও আহত হয়েছেন।

টিটিপি দীর্ঘদিন ধরে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সক্রিয়। সম্প্রতি আফগান সীমান্তবর্তী অঞ্চলে সংগঠনটির কার্যক্রম বেড়ে যাওয়ায় পাকিস্তানি বাহিনী একের পর এক অভিযান চালাচ্ছে। তবে এসব অভিযানে বিদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের করুণ মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায়...

জাতিসংঘে ভাষণের পরই যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহু

আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দান শেষে অত্যন্ত দ্রুততার সাথে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিউইয়র্কে...

Related Articles

ফিলিস্তিনিদের চলাচলে ইসরায়েলি বাহিনীর তীব্র কড়াকড়ি, স্থবির জীবনযাত্রা

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা এবং এর পার্শ্ববর্তী বিস্তৃত অঞ্চলে ফিলিস্তিনি নাগরিকদের চলাচলের...

শচীনের চেয়েও প্রতিভাবান সেই বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে!

একসময় যাকে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের চেয়েও প্রতিভাবান ব্যাটার হিসেবে বিবেচনা করা...

ডিআর কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) সেনাবাহিনীর একটি বিয়োগান্তক বিমান দুর্ঘটনায় অন্তত ১৭...

গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের পূর্ণ কর্তৃত্ব দাবি চীনের, জাতিসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের তাগিদ

চলমান বৈশ্বিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনের সার্বিক শাসনভার এবং গাজার...

;