Home আন্তর্জাতিক তুরস্কে ৫.৪ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক

তুরস্কে ৫.৪ মাত্রার ভূমিকম্প

Share
Share

তুরস্কের পশ্চিমাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় দুপুরে কুতাহিয়া প্রদেশে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৯ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুতাহিয়ার সিমাভ শহরের কাছে এবং এর গভীরতা ছিল প্রায় ৮.৪৬ কিলোমিটার।

প্রাথমিকভাবে জানানো হয়েছে, ভূমিকম্পের সময় সিমাভ শহর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর নেই। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

এর মাত্র তিন দিন আগে, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পশ্চিম তুরস্কের কুলা প্রদেশে ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রাজধানী আঙ্কারাতেও সেই কম্পন অনুভূত হয়। সেদিন আতঙ্কে মানুষ ঘর থেকে বের হয়ে আসলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কুলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম। দেশটির ইতিহাসে একাধিক বিধ্বংসী ভূমিকম্প ঘটেছে। চলতি বছরের শুরুতেও কয়েকটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ১৯৯৯ সালে উত্তর-পশ্চিমাঞ্চলের ইজমিত ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংঘাত কমলে বছরের শেষে জ্বালানির দাম কমার আশা : মার্কিন অর্থমন্ত্রীর

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও বছরের শেষ দিকে তা কমে আসতে পারে বলে আশা প্রকাশ...

দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা, ডিসিদের কড়া নির্দেশ আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের আওতাধীন কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা...

Related Articles

জার্মানিতে গাড়িচাপায় নিহত ২ পথচারী

জার্মানির স্যাক্সনি অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর লাইপজিগে (Leipzig) একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত...

ইরানকে ‘মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে মার্কিন অভিযানে থাকা জাহাজে হামলা হলে ইরান-কে ‘পৃথিবীর...

শিগগিরই স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা, আশাবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের...

ইরানি হামলায় ফুজাইরায় অগ্নিকাণ্ড, ক্ষেপণাস্ত্র প্রতিহত আমিরাত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা আমিরাতে একটি পেট্রোলিয়াম শিল্প কেন্দ্রে...