Home আন্তর্জাতিক টানা ভারী বৃষ্টিতে অচল কলকাতা, প্রাণহানি ৭
আন্তর্জাতিক

টানা ভারী বৃষ্টিতে অচল কলকাতা, প্রাণহানি ৭

Share
Share

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া মুষলধারের বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। ইতোমধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট ও দেয়াল ধসসহ নানা দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মৃতদের বেশিরভাগই শহরের মধ্য ও দক্ষিণ কলকাতার বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজিনগর, গড়িয়াহাট ও ইকবালপুর এলাকার বাসিন্দা। শহরের প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতার কারণে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। বহু নিচু এলাকায় বাসাবাড়ি পানিতে তলিয়ে গেছে, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারো মানুষ। পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকটি স্কুল ছুটি ঘোষণা করেছে।

কলকাতা পৌরসভার তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে—
• গড়িয়া কামদাহারি: ৩৩২ মিমি
• যোধপুর পার্ক: ২৮৫ মিমি
• কালিঘাট: ২৮০ মিমি
• তোপসিয়া: ২৭৫ মিমি
• বালিগঞ্জ: ২৬৪ মিমি

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এ টানা বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের জেলায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে জলাবদ্ধতা ও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারে।

দুর্গাপূজা শুরু হওয়ার প্রাক্কালে এই দুর্যোগে আয়োজকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। টানা বর্ষণে পূজামণ্ডপ ও মঞ্চ ক্ষতির আশঙ্কা করছেন তারা। প্রস্তুতি কাজও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন আয়োজকেরা। কলকাতা বিমানবন্দরেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীরা ফ্লাইট ধরতে হিমশিম খাচ্ছেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, টানা বর্ষণের কারণে ফ্লাইট বিলম্বিত হতে পারে। যাত্রীদের আগে থেকেই ফ্লাইট স্ট্যাটাস যাচাই করতে বলা হয়েছে।

অন্যদিকে, ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে, বজ্রঝড় ও বৃষ্টির কারণে বিমানবন্দরের কার্যক্রম ধীরগতিতে চলছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে রেল ও মেট্রো সার্ভিসেও বিঘ্ন ঘটছে। কলকাতায় বৃষ্টি ও জলাবদ্ধতার এ পরিস্থিতি শহরজুড়ে মানবিক ও অবকাঠামোগত সংকট তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিবছরই এমন দুর্ভোগ দেখা দেয়। এবারও ব্যতিক্রম হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি...

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

Related Articles

ঝড়ে দেয়াল ধসে নিহত ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া

  ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...

সেনাদের মোবাইলের ভিডিও দেখে হামলার মূল্যায়ন করছে ইরান, সতর্ক করলেন মার্কিন কমান্ডার

  মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও...

আদালতে শুনানির সময় অজ্ঞান উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে

  উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময় আদালতে হঠাৎ...

ভারতে নির্মম পাশবিকতার শিকার ১১ বছরের শিশু : জন্ম দিল কন্যাসন্তান

ভারতে এক নির্মম ও শিউরে ওঠার মতো ঘটনায় দীর্ঘ যৌন নির্যাতনের শিকার...