Home জাতীয় অপরাধ সোনারগাঁয়ে ২ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করল কোস্ট গার্ড
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সোনারগাঁয়ে ২ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করল কোস্ট গার্ড

Share
Share

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে পাচারের চেষ্টা করা প্রায় ২ কোটি টাকা মূল্যের চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে কাঁচপুর ব্রিজ এলাকায় বিশেষ অভিযানে এ বিপুল পরিমাণ রেণু উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা

একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী সন্দেহজনক তিনটি ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিতে প্রায় ৪০ লাখ ৬০ হাজার পিস চিংড়ি রেণু পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ টাকা।

জব্দকৃত রেণুগুলো নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ এবং অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়।

অভিযানের সময় আটককৃত ট্রাক চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নেওয়ার পর তাদের ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে। কোস্ট গার্ডের মুখপাত্র বলেন— “মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ চিংড়ি রেণু পাচারের মাধ্যমে পরিবেশ ও অর্থনীতির ক্ষতি রোধে কোস্ট গার্ড সর্বদা সতর্ক।”

অন্যদিকে, সোনারগাঁও থানা ইনচার্জ (তদন্ত) রাসেদুল আলম খান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশে চিংড়ি শিল্প একটি প্রধান রপ্তানি খাত। তবে অবৈধভাবে রেণু সংগ্রহ ও পরিবহন সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদে মারাত্মক প্রভাব ফেলে। এজন্য কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

স্ত্রীর গলা কেটে হত্যায় অভিযুক্ত যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নিহত

আসামের গুয়াহাটিতে স্ত্রী রিয়া তালুকদারকে (২৫) নির্মমভাবে গলা কেটে হত্যা এবং শরীর...

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে ভেঙে ফেলা হলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবসংস্কৃত সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ...

শেখ হাসিনা হয়তো অসুস্থ, তাই মুখ দেখান না : আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে বা ভিডিও বার্তায় প্রকাশ্যে না আসার কারণ...

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ...