Home বিনোদন চলচ্চিত্র সালমান শাহ মৃত্যুর মামলায় রিভিশন শুনানি ১৩ অক্টোবর
চলচ্চিত্রজাতীয়বিনোদন

সালমান শাহ মৃত্যুর মামলায় রিভিশন শুনানি ১৩ অক্টোবর

Share
Share

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর মামলায় তার মা নীলা চৌধুরীর দায়ের করা রিভিশন আবেদনের শুনানি পিছিয়ে আগামী ১৩ অক্টোবর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত এ তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ হাবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আদালতে উপস্থিত ছিলেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। তবে বাদীপক্ষের আইনজীবী মো. আবিদ হোসেন সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ দেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ মারা যান। প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরে তিনি অভিযোগ করেন, ছেলেকে হত্যা করা হয়েছে।

এরপর সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত, র‌্যাব ও সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ধারাবাহিকভাবে তদন্ত করে। সব প্রতিবেদনে মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও, সালমান শাহর পরিবার তা প্রত্যাখ্যান করে আসছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে পিবিআইয়ের ৬০০ পৃষ্ঠার প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়। ২০২১ সালে আদালত সে প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সালমান শাহর মা রিভিশন মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রতিমন্ত্রীকে ঘিরে ‘শিবির মিডিয়া সেল’ থেকে অপপ্রচার, বিএনপির সংবাদ সম্মেলন

  পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে...

লাইসেন্স ফিরে পেয়ে সেবা কার্যক্রম শুরু করল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

  দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আবারও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত শর্ত পূরণের...

Related Articles

মিরপুরে স্ত্রী-সন্তানকে বাসার নিচে পাঠিয়ে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে...

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় হবিগঞ্জ-৪ আসনের...

প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়: ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা প্রেম পরিণত হলো ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।...

শাপলা চত্বর গণহত্যা মামলা: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের...