Home জাতীয় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের ছয় শিক্ষার্থী
জাতীয়

ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের ছয় শিক্ষার্থী

Share
Share

রাশিয়ার সোচি শহরে শুরু হলো ‘চতুর্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ২০২৫’। বিশ্বের ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর সঙ্গে এবার বাংলাদেশ থেকেও অংশ নিচ্ছে ছয়জন মেধাবী শিক্ষার্থী। তাঁদের সঙ্গে রয়েছেন দলনেতা ও বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির চেয়ারম্যান মশহুরুল আমিন।

দীর্ঘ ভ্রমণের ভোগান্তি পেরিয়ে অবশেষে অলিম্পিয়াড ভেন্যুতে পৌঁছায় বাংলাদেশ দল। উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার শিক্ষামন্ত্রী সের্গেই খারসভ ভিডিও বার্তায় আন্তর্জাতিক বিজ্ঞানচর্চায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাশিয়ান একাডেমি অব সায়েন্সের জ্যোতির্বিদ্যা বিভাগের পরিচালক অলেয়াগুখ মালকভ, সিরিয়াস শিক্ষাকেন্দ্রের ডেপুটি প্রধান আন্তন গুসেভসহ অনেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে আনিসিয়া গরোবেতসের পরিবেশিত বাখের সিম্ফনি আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।

বাংলাদেশের ছয় সদস্যের দলে আছেন—ঢাকার হিড ইন্টারন্যাশনাল স্কুলের ‘এ’ লেভেল শিক্ষার্থী সপ্তর্ষি রহমান, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির মো. রদিত রাইয়ান, ঢাকা আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শোহিনী শম্ভার কংকা, খুলনার পুলিশ লাইন মাধ্যমিক স্কুলের দশম শ্রেণির মো. মোখদুম আমিন ফাহিম, রাজশাহী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির মো. জুবায়ের হোসেন জিসান এবং সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ‘ও’ লেভেল শিক্ষার্থী সায়ন্তন রায়।

প্রতিযোগিতা চারটি পর্বে অনুষ্ঠিত হবে—তাত্ত্বিক, তথ্য বিশ্লেষণ, আকাশ পর্যবেক্ষণ ও সাধারণ জ্ঞান। তাত্ত্বিক ও তথ্য বিশ্লেষণ পর্ব দুটি মিলিয়ে চলবে টানা ১০ ঘণ্টা। আকাশ পর্যবেক্ষণ ও সাধারণ জ্ঞানের পর্ব মিলিয়ে হবে আরও ৪ ঘণ্টা।

২৭ সেপ্টেম্বর ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। বাংলাদেশের দল এবারও পদক জয়ের আশায় লড়ছে, আর দেশবাসী অপেক্ষায় আছে তরুণদের সাফল্যের খবরে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছেন অভিনেত্রী পরীমনি। সাংবাদিককে হেনস্তার ঘটনায় সম্প্রতি আবারও...

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসিক মোবাইল ভাতাও চালুর...

Related Articles

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে আইনি নোটিশ, এক্সিট পলিসিতে ব্যবসা গোটাতে চান অনন্ত জলিল

চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে মিউচুয়াল ট্রাস্ট...

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা...

পুলিশ সুপার জাহাঙ্গীরের দুই ফোন জব্দ, আটকের খবর নাকচ

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর...

;