Home বিনোদন ক্যানসারের চিকিৎসা চলাকালেই নতুন সিনেমা শেষ করলেন বাঙালি অভিনেত্রী
বিনোদন

ক্যানসারের চিকিৎসা চলাকালেই নতুন সিনেমা শেষ করলেন বাঙালি অভিনেত্রী

Share
Share

বাঙালি অভিনেত্রী ও পরিচালক তন্নিষ্ঠা চ্যাটার্জি জীবনের সবচেয়ে কঠিন সময়েই শেষ করেছেন তাঁর নতুন সিনেমা ফুল প্লেট। স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার পাশাপাশি সিনেমার কাজ চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন, “পোস্ট প্রোডাকশনের সময়ই ক্যানসার ধরা পড়ে। তখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল—আমি আদৌ বাঁচব কি না।”

২০১৯ সালে রোম রোম ম্যায় চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তন্নিষ্ঠা, যা বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়া স্টার অ্যাওয়ার্ড জয় করেছিল। নতুন ছবিতে তিনি তুলে ধরেছেন আমরিন নামের এক মুসলিম নারীর গল্প, যিনি পরিবারে প্রধান উপার্জনকারী হয়ে ওঠেন। এতে অভিনয় করেছেন কীর্তি কুলহারি, শারাব হাশমি, ইন্দ্রনীল সেনগুপ্ত, মনিকা দোগড়া ও সচিন চৌধুরী।

ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে পড়াশোনা করা তন্নিষ্ঠা গত দেড় দশকে কাজ করেছেন ব্রিক লেন, মনসুন শুটআউট, লায়নসহ বহু আন্তর্জাতিক ছবিতে। নতুন চলচ্চিত্রের প্রেরণা এসেছে বাস্তব জীবন থেকে—গৃহকর্মীদের অভিজ্ঞতা ও সামাজিক বৈষম্যের গল্প থেকে।

অর্থসংগ্রহের চ্যালেঞ্জ, একক মা হিসেবে সন্তানের লালনপালন, মাকে দেখভাল—সবকিছুর পাশাপাশি ক্যানসারের চিকিৎসা তাঁকে ভীষণ দুর্বল করে দিয়েছিল। তারপরও দৃঢ় মনোবলে তিনি সিনেমার কাজ চালিয়ে যান। তাঁর ভাষায়, “চলচ্চিত্র শেষ করা ছিল আমার সুস্থতার অংশ। এডিটিং, মিউজিক সেশন—সবই আমাকে মানসিকভাবে টেনে তুলেছিল।”

ফুল প্লেট ইতিমধ্যেই এবারের বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ মেরি ক্লেয়ার ভিশনারি অ্যাওয়ার্ড জিতেছে। অসুস্থতার সঙ্গে লড়াইয়ের মাঝেই এমন অর্জন তাঁর ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুমার দিন আছরের পর যে আমলগুলো করবেন

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। হাদিসে এ দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে আছরের পর থেকে সূর্যাস্ত...

তানজিদের সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে বাংলাদেশ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরির পর শেষ বিকেলে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের দৃঢ়তায়...

Related Articles

মেসির পথ ধরে এমএলএসে এখন তারকার ঢল

লিওনেল মেসি যাওয়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) আকর্ষণ বেড়েছে অনেকটাই।...

আইয়ুব বাচ্চুর ২০ গান নতুন আয়োজনে, মিউজিয়ামের জন্য ‘উত্তরাধিকার’

‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’—আইয়ুব বাচ্চুর গাওয়া...

৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮

লাঞ্চ বিরতির পর আর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও...

তানজিদের সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে বাংলাদেশ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত...