Home আন্তর্জাতিক নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভে , পুলিশি অভিযান
আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভে , পুলিশি অভিযান

Share
Share

নেদারল্যান্ডসের রাজধানী হেগে অভিবাসনবিরোধী বিক্ষোভে ব্যাপক সহিংসতা ঘটেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন আটক এবং দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ও বোতল নিক্ষেপ করেছে, পাশাপাশি পুলিশের একটি গাড়িতেও আগুন ধরানো হয়।

ডাচ সংবাদ সংস্থা এএনপি জানিয়েছে, প্রায় দেড় হাজার বিক্ষোভকারী শহরের একটি প্রধান মহাসড়ক অবরোধ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ও পানিকামান ব্যবহার করে।
প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেন, “নির্লজ্জ সহিংসতা একেবারেই মেনে নেওয়া যায় না।” ডানপন্থি নেতা গির্ট উইল্ডার্স, যিনি আসন্ন ২৯ অক্টোবরের নির্বাচনে প্রার্থী। তিনি বলেন, সহিংসতা ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ এবং এটি ‘মূর্খদের কাজ’।

বিক্ষোভকারীরা বামপন্থি দল ডি৬৬-এর প্রধান কার্যালয়ের জানালা ভাঙচুর করেছে। দলটির নেতা রব জেটেন বলেন,  ‘রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দূরে থাকুন। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা কখনোই উগ্র সহিংসতাকারীদের হাতে আমাদের দেশ ছেড়ে দেব না।’

প্রসঙ্গত, নেদারল্যান্ডস সরকার গত জুনে অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে ভেঙে পড়ে, এবং উইল্ডার্সের পিভিভি দল শাসক জোট থেকে সরে দাঁড়ায়। তিনি অতিরিক্ত আশ্রয়বিরোধী পদক্ষেপ নিতে চেয়েছিলেন, যার মধ্যে ছিল আশ্রয়ের আবেদন স্থগিত রাখা, নতুন রিসেপশন সেন্টার বন্ধ করা ও পরিবার পুনর্মিলন সীমিত করা।
সূত্র: বিবিসি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

বিশ্বজুড়ে জলবায়ু পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় পৃথিবী শক্তিশালী এল নিনো বা ‘সুপার এল নিনো’ পরিস্থিতির দিকে...

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে...

Related Articles

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...