Home আন্তর্জাতিক ওয়াশিংটনে হেলিকপ্টার দুর্ঘটনায় ৪ মার্কিন সেনা নিহত
আন্তর্জাতিক

ওয়াশিংটনে হেলিকপ্টার দুর্ঘটনায় ৪ মার্কিন সেনা নিহত

Share
Share

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি এমএইচ-৬০ ব্ল্যাক হক সামরিক প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্পেশাল অপারেশনস ইউনিটের চার সেনা নিহত হয়েছেন।

বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, গত বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত চার সেনাই ছিলেন ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

কমান্ড সূত্র জানায়, দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চলছে। তবে নিহত সেনাদের নাম আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করা হয়নি। এক মুখপাত্র জানান, প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে হেলিকপ্টারের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পরই দুর্ঘটনা ঘটে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

বিশ্বজুড়ে জলবায়ু পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় পৃথিবী শক্তিশালী এল নিনো বা ‘সুপার এল নিনো’ পরিস্থিতির দিকে...

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে...

Related Articles

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...