Home জাতীয় প্রধান উপদেষ্টার নির্দেশ, সংস্কারের তথ্য জনগণকে জানাতে হবে
জাতীয়

প্রধান উপদেষ্টার নির্দেশ, সংস্কারের তথ্য জনগণকে জানাতে হবে

Share
Share

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ সংস্কারের তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার কমিশনের সুপারিশের বাইরেও মন্ত্রণালয় ও বিভাগগুলো নিজ উদ্যোগে নানা পদক্ষেপ নিচ্ছে। এসব উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করতে বলেছেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব আরও জানান, সংস্কার কমিশনের প্রথম দিকের ১২১টি প্রস্তাবের মধ্যে ৭৭টিকে অতি-গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৪টি বাস্তবায়িত হয়েছে, বাকিগুলো বাস্তবায়নাধীন। এ ছাড়া বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়াও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

প্রধান উপদেষ্টা মনে করেন, সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের অংশগ্রহণ ও আস্থা নিশ্চিত করা জরুরি। তাই প্রতিটি মন্ত্রণালয়কে সংস্কার কার্যক্রমের তথ্য স্বচ্ছভাবে জানাতে হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...

Related Articles

ডাচ্-বাংলা ব্যাংকে চাকরি, বেতন সর্বোচ্চ ৯৭ হাজার টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির...

২ হাজার ১০০ কোটি টাকায় ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে দেশের ৭০ হাজারের বেশি...

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ...

১৫ আগস্টের আগে অস্থির বাংলাদেশ: যেভাবে ঘনীভূত হয়েছিল অভ্যুত্থানের পরিস্থিতি

স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানের...