Home সাম্প্রতিক ‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন
সাম্প্রতিক

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

Share
Share

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন দাপট অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। তাঁদের মধ্যে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও রয়েছেন। ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ায় বাংলাদেশ দলের প্রশংসা করেছেন তিনি।

মূল সিরিজে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল দলটি। কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশের এমন ঘুরে দাঁড়ানোকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন অশ্বিন।

শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের সাবেক এই স্পিনার লেখেন, ‘ডারউইনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে, যা কারও পরিকল্পনাতেই ছিল না। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট থেকে প্রথম টেস্টের প্রথম দুই দিনেই আধিপত্য—এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো। এই সংস্করণটা যেন আরও অনেক দিন বেঁচে থাকে।’

প্রথম দিনেই বাংলাদেশের পেসাররা অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে দারুণ শুরু এনে দেন। হাসান মাহমুদ একাই ক্যারিয়ারসেরা ৬ উইকেট নেন। এরপর দ্বিতীয় দিনে ব্যাট হাতেও আধিপত্য ধরে রাখেন বাংলাদেশের ব্যাটাররা।

তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৯৭ বলে ১০১ রানের ইনিংস খেলেন এই ওপেনার। ফলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পোশাকশ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক...

মিরপুরে পোশাকশ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, পাঁচ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একটি পুলিশি...

Related Articles

কোস্টগার্ডের জাহাজ থেকে বাদ জাতীয় চার নেতার নাম

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে...

‘সরকারি দপ্তরে টাকা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’

সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হলে শ্রমিকদের মাসে...

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল প্রকাশ ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

;