জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ারিং (প্লান্ট) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ১২ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: ইঞ্জিনিয়ারিং (প্লান্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: পাবনা
কর্মক্ষেত্র: অফিস
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই
বয়সসীমা: নির্ধারিত নয়
অভিজ্ঞতা: ন্যূনতম ৩ বছর
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস, এক্সেল, CAD ও MS Project-এ দক্ষতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে বিডিজবসের নিয়োগ বিজ্ঞপ্তিতে।
আবেদনের শেষ তারিখ: ১৮ আগস্ট ২০২৬।
Leave a comment