Home রাজনীতি বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে ফ্যাসিবাদ ফের জন্ম নেবে: মিয়া গোলাম পরওয়ার
রাজনীতি

বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে ফ্যাসিবাদ ফের জন্ম নেবে: মিয়া গোলাম পরওয়ার

Share
Share

বাংলাদেশ জামায়াতে ইসলামী বলেছে, বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে নির্বাচন হলে দেশে আবারও ফ্যাসিবাদের জন্ম হবে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত এক সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আশঙ্কা ব্যক্ত করেন। তিনি বলেন, “এই কাঠামোতে আরেকটি হাসিনার জন্ম হবে।”

গোলাম পরওয়ার অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। আলোচনার টেবিলে যাওয়া হলেও তার কোনো সফলতা মিলছে না, বরং চাপের মুখে সরকার শুভঙ্করের ফাঁকির আশ্রয় নিচ্ছে।

এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। সাতটি দলের কেউ পাঁচ দফা, কেউ ছয় দফা, কেউ সাত দফা দাবি জানালেও মূল দাবি ছিল প্রায় অভিন্ন—গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, “আমরা চাই বাংলাদেশ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাক। কিন্তু দেখা যাচ্ছে সরকার রাজনৈতিক প্রভাব কিংবা কোনো শক্তির কাছে মাথানত করছে।” তিনি দাবি করেন, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। এজন্য সংস্কারগুলোকে সাংবিধানিক আদেশ দিয়ে গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশ মহাদুর্যোগের মুখে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গজারিয়ায় ঝুঁকিপূর্ণ এলপিজি সিলিন্ডার দিয়ে চলছে সিএনজি অটোরিকশা

মুন্সিগঞ্জের গজারিয়ায় সিএনজি অটোরিকশায় জ্বালানি হিসেবে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের সিলিন্ডার। যাত্রীদের আসনের পেছনে দড়ি দিয়ে এসব সিলিন্ডার...

ইরান যুদ্ধে ২২৫ কোটি ডলার সমমূল্যের ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অন্তত ৪৫টি এমকিউ-৯ ‘রিপার’ ড্রোন হারিয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। এই সংখ্যা...

Related Articles

ছাত্রদলের ‘রাকিব-নাছির’ কমিটির বিদায়, নতুন নেতৃত্বের অপেক্ষা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘রাকিব-নাছির’ কমিটি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট)...

ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ ছাড়ছেন নাছির উদ্দিন নাছির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দায়িত্ব থেকে...

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল...

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল...