Home জাতীয় বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চান শফিকুর রহমান
জাতীয়

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চান শফিকুর রহমান

Share
Share

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি নিয়ে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে রাষ্ট্রপতি বরাবর চিঠিটি পাঠানো হয়। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একই সঙ্গে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাও তুলে ধরা হয়েছে।

রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে শফিকুর রহমান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে দেশের এমন সংকটাপন্ন পরিস্থিতিতে নীরব থাকা সম্ভব নয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে অর্থবহ আলোচনা প্রয়োজন। একই সঙ্গে সংকটের দ্রুত সমাধান খুঁজে বের করাও জরুরি।

দেশজুড়ে ছড়িয়ে পড়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সার্বিক আর্থসামাজিক সমস্যা মোকাবিলায় আর কালক্ষেপণ না করার আহ্বান জানিয়ে চিঠিতে তিনি বলেন, সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সংশ্লিষ্ট অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডাচ্-বাংলা ব্যাংকে ট্রেইনি ক্যাশ অফিসার নিয়োগ, বেতন ৯৭ হাজার টাকা পর্যন্ত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির ট্রেইনি ক্যাশ অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে...

ঢাকায় আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট)...

Related Articles

১৩০ কোটি টাকার স্থাপনা পড়ে আছে, বন্ধ চিলাহাটি স্থলবন্দর

সীমান্তের পাশে গ্রামের মধ্যে দৃষ্টিনন্দন বিশাল ভবন। দূর থেকেই চোখে পড়ে। কাছে...

২৫ দিন পর গ্যাস সরবরাহ বাড়ল, কিছুটা স্বস্তির আশা

টানা ২৫ দিনের তীব্র গ্যাস–সংকটের পর আজ শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি...

সর্বনিম্ন ২০ হাজার টাকাও কাটছাঁট করা হলে মানবে না সরকারি কর্মচারী সমিতি

নবম জাতীয় পে স্কেলে সচিব কমিটির সুপারিশ করা সর্বনিম্ন ২০ হাজার টাকা...

ইসলামী ব্যাংক হাসপাতালে চাকরি, আবেদন করতে পারবেন এসএসসি পাসেই

এসএসসি বা সমমান পাস প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক...