Home সাম্প্রতিক কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ
সাম্প্রতিক

কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ

Share
Share

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজাকে বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে গাড়িটির এক পাশের জানালার কাচ ভেঙে যায়। তবে আমির হামজা অক্ষত রয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শহরের থানাপাড়ার ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আমির হামজার সাম্প্রতিক একটি বক্তব্যের প্রতিবাদে ছয় রাস্তার মোড়ে সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ। সমাবেশ শেষ হওয়ার দিকে আমির হামজা গাড়িবহর নিয়ে একই এলাকার নিজ বাড়িতে যাওয়ার সময় সভাস্থল অতিক্রম করেন। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে তাঁর গাড়িবহরের লোকজনের উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে এমপির গাড়ির জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় তাঁর চাচা সজল (৩৫) এবং জামায়াতের পাঁচ থেকে ছয়জন নেতাকর্মী আহত হন। আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের সময় ছয় রাস্তার মোড় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে অর্ধশতাধিক দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‍্যাব সদস্যরা অবস্থান নেন।

এদিকে ঘটনার পর জামায়াতের নেতাকর্মীরা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম। তিনি আরও দাবি করেন, জামায়াতের নেতাকর্মীদের হামলায় তাঁদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে আমির হামজা বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে গণঅধিকার পরিষদের কর্মীরা আমার গাড়িতে হামলা ও ভাঙচুর করে আমাকে অসম্মান করার চেষ্টা করেছে।’ এ ঘটনায় থানায় মামলা করার কথা জানিয়ে তিনি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...

Related Articles

বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার...

গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির...

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর...

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাজী সাখাওয়াত হোসেন...