Home আঞ্চলিক নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

Share
Share

ঢাকার ধামরাইয়ে এক নারী শ্রমিককে রক্ষা করতে গিয়ে শাহিনুর ইসলাম, নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি পোশাক কারখানার নারী শ্রমিক রাস্তা পার হচ্ছিলেন। এই সময় মানিকগঞ্জের দিক থেকে আসা একটি মোটরসাইকেল তার দিকে আসছিল। পুলিশ সদস্য শাহিনুর ইসলাম তাকে চাপা পড়া থেকে রক্ষা করতে হঠাৎ ব্রেক চাপেন। ফলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোলড়া হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার বলেন, “শাহিনুর ইসলাম জরুরি ডিউটিতে থাকা অবস্থায় এক নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় স্থানীয়রা সে পুলিশ সদস্যের বানীভূষিত ত্যাগ ও সাহসিকতাকে সম্মান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।...

বাড়ি ফেরার পথে ছেলে দেখলেন সড়কে রক্তাক্ত হয়ে ছটফট করছেন বাবা, পরে মৃত্যু

\ মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাবাকে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছেলে।...

Related Articles

ভুতুড়ে বিদ্যুৎ বিল ঠেকাতে স্মার্ট মিটার বসাবে সরকার

বিদ্যুতের অতিরিক্ত ও ভুল বিল ঠেকাতে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ...

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে কালীগঞ্জে হচ্ছে আমির হামজার মাহফিল

ঝিনাইদহের কালীগঞ্জে দিনভর উত্তেজনা ও অনিশ্চয়তার পর সমঝোতা বৈঠকের মাধ্যমে ইসলামী বক্তা...

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল...

এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

;